শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি'আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি'' -মুখ্য সমন্বয়ক এনসিপি

‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি” -মুখ্য সমন্বয়ক এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা হঠাৎ করেই কক্সবাজার সফরে গেছেন। এই সফরের সময় তাদের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক হয়েছে—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে।

তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছে এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“আমরা কক্সবাজারে বিশ্রাম ও ভ্রমণের উদ্দেশ্যে এসেছি। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এটি সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা।”

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে একটি বাংলাদেশ বিমানের ফ্লাইটে পাঁচ নেতা কক্সবাজার পৌঁছান। উপস্থিত নেতারা হলেন—নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ।

অন্যদিকে, মার্কিন দূতাবাস বিষয়টি নিয়ে সরাসরি দায় এড়িয়েছে। মুখপাত্র আশা বে বলেন,

“পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক। তার কোনো বৈঠক বা কর্মসূচি সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই।”

তবে এই সফর এমন এক সময় হচ্ছে, যখন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে এনসিপি রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ফলে, এই সফর ও গুঞ্জন রাজনৈতিক বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি নিছক ভ্রমণ না হয়ে রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এমন সফরকে হালকাভাবে দেখছেন না অনেকেই।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য