শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধওয়ারেন্ট,চুরি ও দ্রুত বিচার আইনে মোহাম্মদপুরে ৯ জন গ্রেপ্তার

ওয়ারেন্ট,চুরি ও দ্রুত বিচার আইনে মোহাম্মদপুরে ৯ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, চুরির মামলার আসামি ও দ্রুত বিচার আইনের আওতাভুক্ত মোট ৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার(৫ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) একে এম মেহেদী হাসান।তিনি জানান,গতকাল ৪ আগস্ট ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।”

তিনি আরও জানান, এসব ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।”

📌 গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম:

  1. বাবলু (২৮)
  2. রকিবুল হাসান (২০)
  3. হাসনাইন (১৯)
  4. জাহিদুল ওরফে আকাশ (২৩)
  5. লিছান (৩১)
  6. মিরাজ (২৩)
  7. রিপন (২৬)
  8. রফিকুল ইসলাম (২৩)
  9. মেহেদী হাসান (১৮)

👮‍♂️ যেসব মামলায় ৯ জন গ্রেপ্তার-

  • ওয়ারেন্টভুক্ত আসামি: ২ জন
  • চুরির অভিযোগে: ৩ জন
  • দ্রুত বিচার আইনে: ৪ জন

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য