শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়সামরিক বিমানে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালেন ট্রাম্প প্রশাসন

সামরিক বিমানে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালেন ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার দায়ে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান সি-১৭ যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।

ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। এ ধরনের জটিলতায় তাদের দেশে ফিরতে কিছুটা বাধার মুখে পড়তে হচ্ছে।

নাগরিকত্ব প্রমাণে যাদের বৈধ পাসপোর্ট নেই, বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। যাদের কোনো নথি নেই, তাদের পরিচয় নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে TP দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় দফায় দফায় একশ’র বেশি বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই পর্বে ফেরত পাঠানো ৩৯ জনের পর, আরও ৬১ জন বাংলাদেশির প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, এবারের সব বাংলাদেশিকেই সামরিক পরিবহন বিমানে ফেরত পাঠানো হচ্ছে। আগের দফায় কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটেও ফিরেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা কেবল যুক্তরাষ্ট্রে নয়, ইউরোপসহ অন্যান্য দেশেও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। ফলে, অভিবাসনপ্রত্যাশীদের উচিত বৈধ কাগজপত্র ও আইনগত উপায়ে বিদেশে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য