শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আওয়ামী লীগ অপকর্মে লিপ্ত হলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগ অপকর্মে লিপ্ত হলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দলটির রাজনৈতিক কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে ৫ আগস্টকে ঘিরে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।”

আওয়ামী লীগের গুপ্ত কার্যক্রমগোপন প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,

“এটি তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,

“যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।”

মিডিয়ার ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন,

“আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।”

তিনি আরও যোগ করেন,

“মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোনও এখন নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।”

উল্লেখ্য, ৫ আগস্ট তারিখে অন্তর্বর্তী সরকার “জুলাই ঘোষণাপত্র” প্রকাশের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার আগ্রহ ও সতর্কতা বাড়ছে।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য