শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধবক্ষব্যাধি হাসপাতালের সাবেক নেতা জামালকে গুলি,ঢামেকে সংকটাপন্ন

বক্ষব্যাধি হাসপাতালের সাবেক নেতা জামালকে গুলি,ঢামেকে সংকটাপন্ন

রাজধানীর বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালে গুলিবিদ্ধ হয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন (৪০)

শুক্রবার (২ আগস্ট) রাত সোয়া আটটার দিকে হাসপাতালের অফিস ক্লাবের সামনে তাকে মুখোশধারী দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ জামাল হোসেনের অবস্থা সংকটাপন্ন

গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”

আহতের ভাই সজল হোসেন জানান, “রাত সাড়ে আটটার দিকে আমাদের স্টাফ কোয়ার্টার অফিস ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিল জামাল ভাই। হঠাৎ মুখোশ পরা দুই ব্যক্তি এসে তার ডান চোখের পাশে গুলি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।”

জানা গেছে, জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা। তাঁর বাবা মুন্নাফ আলী (মৃত) ছিলেন একই হাসপাতালের সাবেক কর্মী।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “রাত সাড়ে নয়টার দিকে বনানী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ওসিসিতে রেফার করা হয়। আমরা এ বিষয়ে বনানী থানা পুলিশকে অবগত করেছি।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য