শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়৩৭ তম বিসিএসের ১০২ সহকারী কমিশনারকে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার

৩৭ তম বিসিএসের ১০২ সহকারী কমিশনারকে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার

সারা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে কর্মরত ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।’

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রত্যাহারকৃত কর্মকর্তাদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “মাঠ প্রশাসনে রিফর্ম বা পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে ৩৭তম বিসিএস ক্যাডারদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে অন্যান্য দায়িত্বে পদায়ন করা হচ্ছে।”

প্রসঙ্গত, উপজেলা বা জেলা পর্যায়ে ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনায় সহকারী কমিশনাররা (এসি ল্যান্ড) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের ভূমি অফিস, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন কাজে জড়িত থাকার পাশাপাশি ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বও পালন করে থাকেন।”

এই পদায়ন বা প্রত্যাহার সিদ্ধান্তকে মাঠ প্রশাসনে একটি বড় ও কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য