শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকগ্রিসে সৈকতে ইসরায়েলি পর্যটককে আক্রমণ, হামলাকারী বললেন ‘আমি হামাস’

গ্রিসে সৈকতে ইসরায়েলি পর্যটককে আক্রমণ, হামলাকারী বললেন ‘আমি হামাস’

গ্রিসের জনপ্রিয় সমুদ্র সৈকত অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার বিচে সিরীয় এক ব্যক্তির হামলায় আহত হয়েছেন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। হামলার সময় ওই পর্যটকের কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয়, এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ঘটনার শুরু হয় যখন স্টাভ ও তার স্ত্রী আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে সৈকতে সময় কাটাচ্ছিলেন। তখন এক ব্যক্তি (পরবর্তীতে সিরীয় নাগরিক হিসেবে শনাক্ত) তাদের ভিডিও করতে শুরু করেন এবং চিৎকার করে বলেন, “ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস।”

পরিস্থিতি উত্তপ্ত হলে সিরীয় ব্যক্তি বালু ছুড়ে মারেন, আর তখন স্টাভ বেন-সুসান তাকে ধাক্কা দেন। নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সিরীয় ব্যক্তিকে তাড়িয়ে দেন।

তবে ঘটনার এক ঘণ্টা পর, যখন ইসরায়েলি পর্যটক ও তার স্ত্রী একটি বাথরুম থেকে বের হচ্ছিলেন, তখন ওই সিরীয় ব্যক্তি আবার ফিরে আসেন এবং তাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করেন। স্টাভ দাবি করেছেন, তিনি তার স্ত্রীর ওপর হামলা ঠেকাতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন।

গ্রিসের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বিস্ময়ের ব্যাপার হলো—পুলিশ প্রথমে ইসরায়েলি পর্যটককে আটক করে, কারণ সিরীয় ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছিল।

স্টাভ বেন-সুসান বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য