শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম:যাত্রীর সঙ্গে থাকবেন শুধু ২ জন

বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম:যাত্রীর সঙ্গে থাকবেন শুধু ২ জন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানানোর ক্ষেত্রে এবার নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই রবিবার থেকে যেকোনো যাত্রীকে বিদায় জানাতে কিংবা স্বাগত জানাতে সর্বোচ্চ ২ জন ব্যক্তি বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে এবং এরাইভাল ক্যানোপিতে প্রবেশ করতে পারবেন।”

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) জানায়, এই সিদ্ধান্ত যাত্রীদের স্বাভাবিক যাতায়াত, বিমানবন্দর এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে।”

সিভিল এভিয়েশন আরও জানায়, অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করতে হবে। যারা বিনা প্রয়োজনে বিমানবন্দর চত্বরে ভিড় করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হতে পারে।”

এই নির্দেশনার ফলে এখন থেকে বিমানবন্দরে ভেতরে প্রবেশের সময় পরিবার বা প্রিয়জনদের নিয়ে আসার ক্ষেত্রে সবাইকে সতর্ক ও নিয়ম মানতে হবে।”

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। অতিরিক্ত ভিড় এবং যানজট এড়াতেই এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য