‘উত্তরা মাইলস্টোন ট্রাজেডি ‘
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্ত, স্কিন কিংবা অর্থ সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।”
ডা. নাসির উদ্দিন জানান, “বর্তমানে ইনস্টিটিউটে মোট ৪২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৮ জন আইসিইউতে, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নতি হওয়ায় ২ জনকে আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট ইউনিটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “সবচেয়ে আশার কথা হলো—১৩ জন রোগীকে কেবিনে নেওয়া সম্ভব হয়েছে। আমরা ১২ ঘণ্টা পর পর মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছি।”
🔬 রক্ত-স্কিন ও অর্থ সহায়তা প্রসঙ্গে
বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, “বর্তমানে রক্ত বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। অনেকেই ডোনেট করতে চাইছেন, এটি অবশ্যই প্রশংসনীয়, কিন্তু ইনস্টিটিউটে এখন পর্যাপ্ত রক্ত ও স্কিন সংরক্ষিত আছে।”
এছাড়াও, সাধারণ মানুষ যারা বিকাশ বা নগদের মাধ্যমে অর্থ পাঠাতে চাচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন— “আমরা তাদের সদিচ্ছাকে সম্মান করি, তবে এখনই জনসাধারণের কাছ থেকে অর্থ সহায়তার প্রয়োজন নেই। সরকার পর্যাপ্ত সহায়তা দিচ্ছে।”
🌐 আন্তর্জাতিক সহযোগিতা
ডা. নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকরা ইতিমধ্যেই ঢাকায় এসে কাজ শুরু করেছেন। চীনের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এবং তারা শিগগিরই সরাসরি অংশ নেবেন।”
“বিশ্বের যেকোনো দেশ চিকিৎসায় সহায়তা দিতে চাইলে আমরা স্বাগত জানাবো। কোনো দ্বিধা ছাড়াই সম্মিলিতভাবে আমরা কাজ করতে চাই,” বলেন তিনি।”
⚠️ প্রাণহানি ও সরকারি সহায়তা
বার্ন ইনস্টিটিউটের তথ্যমতে, এখন পর্যন্ত উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ইনস্টিটিউটে ১৩ জন মারা গেছেন।”
তিনি আরও জানান, “আমরা সকালেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে প্রতিটি রোগীর চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এসসি//



