শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকরাশিয়া প্রকাশ করল বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন কারখানা

রাশিয়া প্রকাশ করল বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোন কারখানা

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন মোড় নিয়েছে। এবার তাতারস্তানের আলাবুগায় অবস্থিত একটি বিশাল ড্রোন কারখানা প্রদর্শন করল রাশিয়া। রুশ সামরিক বাহিনীর দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় এবং গোপন সামরিক ড্রোন ফ্যাক্টরি। ইউক্রেন যুদ্ধের জন্য প্রতিদিন এখানে হাজার হাজার গেরান ড্রোন তৈরি হচ্ছে।

রুশ গণমাধ্যম জানিয়েছে, এই কারখানাটি ইউক্রেন সীমান্ত থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার উৎপাদিত ড্রোনগুলো মূলত ইরানের শাহেদ মডেলের অনুকরণে তৈরি করা হয়েছে। ‘গেরান’ নামে পরিচিত এই ড্রোনগুলো লোইটারিং মিউনিশন হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিটি ড্রোনে থাকে ৪০-৫০ কেজি বিস্ফোরক।

ডেল্টা-উইং ডিজাইনের এই ড্রোনগুলো ঘণ্টায় ১৮০ কিমি গতিতে একটানা ১০০০ কিমি পর্যন্ত উড়তে পারে। কম খরচে বিশাল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ড্রোনগুলোকে রাশিয়া বলছে “সহজ, সস্তা ও কার্যকর”

কারখানার প্রধান নির্বাহী জানান, তারা এখন প্রাথমিক উৎপাদন লক্ষ্যের চেয়ে নয় গুণ বেশি গেরান ড্রোন তৈরি করছেন। যদিও নির্দিষ্ট সংখ্যাটি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে প্রতিদিন হাজারেরও বেশি ড্রোন উৎপাদিত হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা চাল দিয়েছে। তারা সম্প্রতি চালু করেছে ‘Army of Drones: Bonus’ নামের একটি বৃহৎ ড্রোন যুদ্ধ প্রকল্প। এতে প্রতিদিন শত শত ড্রোন রুশ ভূখণ্ডে পাঠানো হচ্ছে।

ড্রোন প্রযুক্তির এই দৌড়ে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের ভবিষ্যৎ এখন ড্রোনেই নির্ধারিত হবে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য