শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বিমান দুর্ঘটনায় ISPR-এর হালনাগাদ রিপোর্ট: ১০ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা

বিমান দুর্ঘটনায় ISPR-এর হালনাগাদ রিপোর্ট: ১০ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই শিশু ও শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে।

🏥 কোন হাসপাতালে কতজন আহত ও নিহত:

আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী হাসপাতালভিত্তিক হতাহতদের চিত্র নিচে তুলে ধরা হলো:

হাসপাতালআহতনিহত
কুয়েত মৈত্রী হাসপাতাল
জাতীয় বার্ন ইনস্টিটিউট৪৬১০
ঢাকা মেডিকেল কলেজ
সিএমএইচ-ঢাকা২৮১৬
কুর্মিটোলা জেনারেল
লুবনা জেনারেল হাসপাতাল১৩
উত্তরা আধুনিক হাসপাতাল৬০
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
শহীদ মনসুর আলী মেডিকেল
ইউনাইটেড হাসপাতাল

🧒 নিহতদের অধিকাংশই শিশু

এদিন সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে অন্তত ২৫ জনই শিশু শিক্ষার্থী। তারা সবাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

🔍 পটভূমি

গতকাল বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর থেকে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, ৬ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, এবং ক্ষতিপূরণ ও নিরাপত্তা সংস্কারের দাবি জোরালো হচ্ছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য