শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়৪৮ তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

৪৮ তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। রোববার (২০ জুলাই ২০২৫) রাত পৌনে ১২টার দিকে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে:

  • সহকারী সার্জন হিসেবে উত্তীর্ণ হয়েছেন: ৪,৬৯৫ জন
  • সহকারী ডেন্টাল সার্জন হিসেবে উত্তীর্ণ হয়েছেন: ৫১১ জন

এই প্রার্থীরা এখন ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

📌 নিয়োগ সংখ্যা:
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে:

  • 🩺 সহকারী সার্জন: ২,৭০০ জন
  • 🦷 সহকারী ডেন্টাল সার্জন: ৩০০ জন

📅 পরীক্ষার সময়সূচি ও অংশগ্রহণ:
লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ জুলাই ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ঢাকার ২৭টি কেন্দ্রে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১,০২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা এখনো প্রকাশ করেনি পিএসসি।”

পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি জানতে ভিজিট করুন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট:
🔗 www.bpsc.gov.bd

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য