শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়ভালো মানুষ না হলে উন্নয়ন সম্ভব নয়: এমআইএসটি সম্মেলনে সেনাপ্রধান

ভালো মানুষ না হলে উন্নয়ন সম্ভব নয়: এমআইএসটি সম্মেলনে সেনাপ্রধান

দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “মানবিক ও ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র প্রযুক্তি বা অর্থনৈতিক অগ্রগতিই যথেষ্ট নয়, শৃঙ্খলা ও মূল্যবোধ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।”

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (MIST) আয়োজিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।”

তিনি আরও বলেন, “শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। আর প্রকৌশল শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না।” তিনি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা পুরস্কারও প্রদান করেন।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), নবায়নযোগ্য শক্তি (Renewable Energy), উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল (Thermal Engineering), মহাকাশ গবেষণা (Space Research) এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।”

এ ধরনের সম্মেলন প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকার।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য