পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগে কঠোরতা আরোপ করে ২২ দফা নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দফতর। এসব নীতিমালা অনুসারে, কোনো পরিদর্শক গুরুদণ্ডপ্রাপ্ত হলে অথবা নির্ধারিত বয়সসীমা অতিক্রম করলে ওসি পদে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে না।”
সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সব ইউনিটে এই নির্দেশনা পাঠিয়েছেন, যাতে যথাযথভাবে নিয়োগ ও বদলি প্রক্রিয়া বাস্তবায়ন হয়।”
✅ মূল শর্তগুলো যা মানতেই হবে ওসি হতে:
- নূন্যতম ৩ বছর চাকরি থাকতে হবে পরিদর্শক (নিরস্ত্র) পদে ফিটলিস্টভুক্ত হওয়ার আগে।
- দুই বা ততোধিক দণ্ড এবং তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি পদে অযোগ্য বলে বিবেচিত হবেন।
- ৫৪ বছরের বেশি বয়সী পরিদর্শক ওসি হতে পারবেন না।
- নিজ জেলা বা স্ত্রী/স্বামীর জেলায় ওসি হিসেবে পদায়ন নিষিদ্ধ।
- পূর্বের এক বছরে লঘুদণ্ড অথবা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত হলে, থানা পদায়নের সুযোগ থাকবে না।
🔄 বদলি ও পদায়নের ক্ষেত্রে নিয়ম:
- কোনো পরিদর্শক একই থানায় দ্বিতীয়বার ওসি হতে পারবেন না।
- ওসি হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ ৬ বছর বা ৪টি থানা—যেটি আগে ঘটে।
- ১৮ মাসের আগে বদলি প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিআইজি বা পুলিশ কমিশনার নিজস্ব এখতিয়ার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
- ৬ মাসের কম সময়ে অভিযোগপত্রসহ প্রত্যাহার হলে, সেটি থানা গণনায় অন্তর্ভুক্ত হবে।
🎓 প্রশিক্ষণ ও কোর্স বাধ্যতামূলক:
- ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি)’ সম্পন্ন করতে হবে।
- কোর্সে প্রাপ্ত ফলাফলও ওসি পদে নিয়োগের ক্ষেত্রে মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
- জ্যেষ্ঠতার ভিত্তিতে ওসি পদায়ন হবে, এবং পিএএল নীতিমালা অনুসরণ করতে হবে।
🗂 ইউনিট অনুযায়ী চাকরির শর্ত:
- গ্রুপ-৩ (যেমন: পিএসসি, পিটিসি, র্যাব, এপিবিএন) অথবা গ্রুপ-৪ (যেমন: ট্যুরিস্ট, রেলওয়ে, নৌ পুলিশ) ইউনিটে অন্তত ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
- তারপর তাকে গ্রুপ-১ বা ২ (ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি ও রেলওয়ে পুলিশ) এর যে কোনো একটিতে সর্বোচ্চ ৩টি থানায় ওসি পদে পদায়ন করা যাবে।গ্রুপ–২ এর রয়েছে– ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট রেঞ্জ।
- তবে শেষ কর্মস্থলের একই ইউনিট বা জেলায় আবার ওসি করা যাবে না।
এসসি//



