বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে বড় ধাক্কা খেল ১৪৪টি দল। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে একটি দলও নিবন্ধনের উপযুক্ত বিবেচিত হয়নি। ফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সকল আবেদনকারী দলই নিবন্ধনের প্রথম ধাপে বাদ পড়েছে।”
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, আবেদনপত্রে ঘাটতি এবং নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তবে দলগুলোকে একেবারে বাতিল করা হয়নি। ইসি ১৫ দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছে। প্রথম দফায় ৬২টি দলকে চিঠি পাঠানো হচ্ছে, বাকিদের পর্যায়ক্রমে জানানো হবে।
এর আগে, ২০২৫ সালের এপ্রিল মাসে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য নতুন দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে। প্রাথমিকভাবে ২০ এপ্রিল শেষ সময় নির্ধারণ থাকলেও, পরে বিভিন্ন দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল থেকে মোট ১৪৭টি আবেদন জমা পড়ে। তবে যাচাই-বাছাই শেষে দেখা যায়, সব আবেদনেই ছোট-বড় ঘাটতি রয়েছে।
❖ ইসির তালিকাভুক্ত কিছু আবেদনকারী দল:
▪ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
▪ জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি)
▪ বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)
▪ বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)
▪ বাংলাদেশ ফরায়েজী আন্দোলন
▪ বাংলাদেশ সিটিজেন পার্টি
▪ নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)
▪ বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি
▪ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ)
▪ বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন
▪ বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)
▪ বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)
▪ আ আমজনগণ পার্টি
▪ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
🗂 নিবন্ধনের শর্তে যা যা লাগে:
ইসির নির্দেশনা অনুযায়ী, একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে—
- ▪ কমপক্ষে ২০০টি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম
- ▪ কেন্দ্রীয় কমিটির বৈধ কাগজপত্র
- ▪ নির্বাচনে অংশগ্রহণের প্রমাণ
- ▪ জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যক্রমের নথিপত্র
▪ এসবের সমন্বিত দলিল দাখিল করতে হয়।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, “অনেক দল দলীয় গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটির তথ্য বা কার্যক্রম সংক্রান্ত প্রমাণপত্র জমা দেয়নি। অনেকেই প্রয়োজনীয় স্বাক্ষর বা নোটারি সত্যায়ন ছাড়াই কাগজপত্র জমা দিয়েছেন।”
আগামী ১৫ দিনের মধ্যে দলগুলো তাদের ঘাটতিপূর্ণ আবেদন সংশোধন করে পুনরায় জমা দিতে পারবে। ইসি দ্বিতীয় দফায় যাচাইয়ের পরই চূড়ান্ত নিবন্ধন তালিকা প্রকাশ করবে।”
এসসি//



