ঢাকার পল্লবী থানা এলাকার আলব্দিরটেক এলাকায় ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান “এ কে বিল্ডার্স”-এ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ হামলায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
পুলিশ জানিয়েছে, ”এই চাঁদাবাজির মূলহোতা হচ্ছে জামিল নামের একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তিনি কয়েক দফায় ওই আবাসন প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী দলটি সেখানে গুলিবর্ষণ ও হামলা চালায়।”
▶️ ভুক্তভোগীর বর্ণনায় আতঙ্ক
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, কয়েকদিন ধরেই অজ্ঞাত নাম্বার থেকে ফোনে হুমকি দেয়া হচ্ছিল। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও আসে। শুক্রবার বিকেলে সেই হুমকি বাস্তবে রূপ নেয়।”
“আমাদের অফিসে আচমকা ৪-৫ জন অস্ত্রধারী ঢুকে পড়ে। তারা মারধর করে এবং ফাঁকা গুলি ছোঁড়ে। একজন সিনিয়র কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এখনো সবাই আতঙ্কে রয়েছি,”— বলেন তিনি।”
▶️ গ্রেফতার ৩, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, হামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩), এবং মো. রায়হান (২৮) কে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।”
“এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জামিল সহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে,”— বলেন তিনি।”
▶️ এলাকায় ব্যবসায়ীদের মাঝে ভয়
এই ঘটনায় শুধু ভুক্তভোগী প্রতিষ্ঠান নয়, পুরো এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই চাঁদাবাজ চক্রের তৎপরতা বেড়েছে। অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না অনেকেই।”
এসসি//



