শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধযাত্রাবাড়ীতে ডাকাতির সময় বৃদ্ধকে বালিশচাপায় হত্যা,স্ত্রীকে কুপিয়ে জখম

যাত্রাবাড়ীতে ডাকাতির সময় বৃদ্ধকে বালিশচাপায় হত্যা,স্ত্রীকে কুপিয়ে জখম

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় ডাকাতির সময় বাড়ির মালিক মো. ইসমাইল খান (৮০)-কে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭০)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা।”

🕑 রাতের আঁধারে ডাকাতি, প্রাণ গেল বৃদ্ধের

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে
পরে সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর অবস্থায় দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন।”

সালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

🏠 পরিবার বলছে—গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাতদল

নিহতের মেয়ে সালমা বেগম জানান,
“আমাদের বাড়ি উত্তর বিবির বাগিচার ইত্যাদির গলিতে। আমার মা-বাবা দ্বিতীয় তলায় থাকেন। আজ ভোরে একদল ডাকাত গ্রিল কেটে বাসায় ঢুকে মারধর করে। বাবাকে বালিশচাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে, আর মাকে কুপিয়ে গুরুতর জখম করে।”

তিনি আরও বলেন,
“বাবা ঢামেকে আনার পরই মারা যান। আর মা এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন।”

💰 ডাকাতরা লুটপাট করে পালায়

নিহতের ভাতিজা সুলতান খান বলেন,
“ডাকাতরা গেট ভেঙে ভেতরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে। কিন্তু কী পরিমাণ লুট হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।”
তিনি আরও জানান, আহত সালেহার হাত ও পায়ের রগ কেটে গেছে, তাকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

👮 পুলিশের প্রাথমিক তদন্ত

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন,
“ঘটনার খবর পেয়ে সকালেই ঢাকা মেডিকেলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বৃদ্ধ ইসমাইল খানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে।”

পুলিশ আরও জানায়,
“বাসার সামনে সিসিটিভি থাকলেও ডাকাতরা পেছনের দিক দিয়ে প্রবেশ করায় ফুটেজে কিছু দেখা যায়নি।”
তবে তারা ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য