রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
বুধবার (২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।”
দগ্ধরা হলেন:
হালিম শেখ (৫০) – গৃহকর্তা, শরীরের ৩৩% দগ্ধ
শিউলি বেগম (৪৫) – হালিম শেখের স্ত্রী, শরীরের ১% দগ্ধ
হানিফ শেখ (২৮) – ছেলে, শরীরের ৯০% দগ্ধ (মারাত্মক)
রহিমা খাতুন (৫০) – হালিম শেখের বোন, শরীরের ২% দগ্ধ
আহতদের ভাগ্নে সাগর আহমেদ জানান, রাতে তার মামি রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে পরিবারের চার সদস্য দগ্ধ হন। দ্রুতই তারা সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্যে হানিফ শেখ ও হালিম শেখ গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
এসসি//



