রাজধানী শাহবাগ থানা এলাকায় মানিক মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।”
বুধবার(২ জুলাই) বেলা তিনটার দিকে শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।”
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়। তিনি বলেন, ”ছিনতাই এর ঘটনায় শাহবাগ থানায় ভুক্তভোগী মানিক একটি অভিযোগ দায়ের করেছেন। এইখানে কোন সিসিটিভি ফুটেজ নেই আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।”
তিনি আরো বলেন, ”ওই ব্যক্তিকে আমাদের ধারণা মতিঝিল এলাকা থেকে ফলো করেছে। যতটুকু জানতে পেরেছি তিনি ডলার ভাঙ্গে ক্যাশ টাকা নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময়েই এই ঘটনাটি ঘটে। তিনি একটি অভিযোগ দিয়েছেন কিন্তু এখনো মামলা হয়নি।”
ভুক্তভোগী মানিক মিয়ার শ্যালক শাহ আলম জানান, ”আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচা করে। আজ দুপুরের দিকে ডলার ভাঙ্গিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে আসলে ৩-৪ জন রিক্সার গতিরোধ করে এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। এ সময়ে তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে না করলে জীবননাশের হুমকি দেয়।এই ঘটনায় আমার দুলাভাই শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।”
এসএএ//



