ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত’
মোরশেদ আলম তানিম(১৮)। চলতি বছর চলতি বছর পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আগামী ১৩ জুলাই তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু হলো না। গত ৩০ জুন রাতে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের মাক্কুশা মাজার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয় তানিম। এরপর চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাতে তানিম হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর আজ বুধবার ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানিম।”
জানা যায়, সোমবার (৩০ জুন) রাতে কয়েক বন্ধু মিলে মাক্কুশা মাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা মোবাইল নিয়ে টানাটানি করে ছিনতাইকারীরা। এ সময় তার কয়েকজন বন্ধুর কিছুদূর সামনে ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এ সময় তার বন্ধুরা দ্রুত দৌড়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে চিকিৎসা শেষে বাসায় আনার পর আবার অসুস্থ হয়ে পড়ে তানিম।পরে গতকাল রাতে আবারো অসুস্থ হয়ে পড়ে তানিম পরের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।”

তানিম লক্ষ্মীপুর রায়পুর থানার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। পুরান ঢাকা বংশাল নুর বক্স লেনে নানির বাসায় থাকতো। তার বাবা-মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
নিহত তানিমের মামা তারেক মাসুদ জানান, ‘‘গত ৩০ তারিখে রাতে নাজিমুদ্দিন রোডের মাকড়সা বাজার দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার মোবাইল নেওয়ার জন্য ছুরিকাঘাত করে এবং সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর আবার অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাগ্নে মারা যায়।”
নিহত তানিনের বন্ধু সিয়াম জানান, ”সে ঢাকার আহমেদ বাবা নিয়ে একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। চলতি মাসের ১৩ তারিখে আমাদের রেজাল্ট দেওয়ার কথা। সকালের দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমাদের বন্ধু আর নেই।”
চকবাজার থানা এস আই মানিক উদ্দিন জানান, ”ছিনতাইকারীর ছুরি-কাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানিম। পরে তার মরদহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানতে পেরেছি সুরিকাঘাত করার সময় দুইজন ছিনতাইকারী ছিল।এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।”
এসসি//এসএএ//



