জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিল দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ব্যক্তিগত ছবি চাওয়া, ভিডিও কলের চাপ দেওয়া ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখিত অভিযোগপত্র প্রকাশ করে তিনি এসব অভিযোগ আনেন। অভিযোগপত্রটি ইতিমধ্যে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।
নীলা জানান, তিনি ধানমন্ডি থানা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এবং এনসিপির একজন সক্রিয় সদস্য। তাঁর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে প্রাক্তন স্বামীর সহিংসতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সেই সময় সহমর্মিতার নামে সারোয়ার তুষার তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তা অনৈতিক আচরণে রূপ নেয়।
📱 অভিযোগের বিবরণ
অভিযোগপত্রে নীলা উল্লেখ করেন,
“তুষার প্রায়ই রাতে ফোন করতেন এবং বলতেন, ‘তোমার কণ্ঠে প্রতিবাদের স্লোগান ভালো লাগে’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও।”
তিনি আরও বলেন,
“একবার তুষার বলেন, ‘ডিবির একজন কর্মকর্তা তোমাকে নিয়ে জানতে চাইলে আমি বলেছি, তুমি আমার গার্লফ্রেন্ড।’ এটা চরম দায়িত্বজ্ঞানহীন এবং আমার সম্মানহানিকর।”
নীলা দাবি করেন, তিনি বারবার তুষারকে পেশাগত সীমা বজায় রাখতে অনুরোধ করলেও, তিনি ভিডিও কল করার চাপ দিতেন এবং বারবার ছবি চাইতেন।”
এনসিপি নেত্রী একটি স্বাধীন, নিরপেক্ষ ও নারীবান্ধব তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন,
“নারী রাজনৈতিক কর্মীদের জন্য একটি স্বচ্ছ, কার্যকর ও নিরাপদ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।”
তবে এই বিষয়ে এনসিপি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।”
📌 রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে নারী রাজনীতিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় দলগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, নারীর প্রতি এমন আচরণ রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।”
এসসি//



