শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাপল্টনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

পল্টনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্থান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাজেদা বেগম(৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।”

মাজেদা বেগম হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ রাসেল জানান, ”গুলিস্তান হল মার্কেটের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নীতি ঘোষণা করেন।”

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।সে মৃত দ্বীন ইসলামের মেয়ে ছিল।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য