রাজধানীর শেরে বাংলা নগরের সোরোওয়ার্দী হাসপাতালের সামনের ওভার ব্রিজের নিচে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোঃ অমিত হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার(২৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।”
নিহতের ভাবি নুপুর আক্তার জানান, ”ভোর রাত চারটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে ওভারব্রিজ এর নিচে পূর্ব শত্রু তার জেরে স্থানীয় মেহেদী, সোহেল,ওসমান তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।পরে চিকিৎসাধীন অবস্থায় ২০০ নম্বর ওয়ার্ডে মারা যায় অমিত হাসান।’
তিনি আরো জানান, ‘আমাদের বাসা মোহাম্মদপুর থানার কলেজ গেট এলাকায়।সে মৃত দুলাল মিয়ার ছেলে ছিল।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
এসসি//এসএএ//



