রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় “ওসমানী ইন্টারন্যাশনাল” আবাসিক হোটেল থেকে সেলিম জাহান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।”
বুধবার (২৫ জুন) ভোর রাতের দিকে খবর পেয়ে আবাসিক হোটেলের পক্ষ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।”
নিহত সেলিম জাহান শরীয়তপুরের পালং উপজেলার ছোট সন্দীপ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।”
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল ইসলাম জানান, ”খবর পেয়ে ভোর রাতের দিকে হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল এর ৪১৪ নং কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তিকে বাথরুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আমরা কক্ষে তার চিকিৎসার জন্য কিছু কাগজপত্র পাই। ওই চিকিৎসা পত্র থেকে জানা যায় গত ২১ তারিখে ঢাকায় আসে চিকিৎসার জন্য। সে ওই আবাসিক হোটেলের কক্ষটি ভাড়া নিয়ে ছিল। মৃত সেলিম জাহানের চিকিৎসা পত্রের থেকে আমরা জানতে পারি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বাথরুমে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের আত্মীয়-স্বজনরা ইতিমধ্যেই হোটেলে এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করেন এবং জানান তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। পরে সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।”
এসএএ//



