শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপ’-এর সন্ত্রাসী ইয়াসিন চাপাতিসহ গ্রেপ্তার

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপ’-এর সন্ত্রাসী ইয়াসিন চাপাতিসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী চক্র ‘পাটালি গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য ইয়াসিন(২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করেছে পুলিশ।”

সোমবার (২৩ জুন) ”দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মোহাম্মদপুর থানার একটি টিম রায়েরবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, গ্রেপ্তার ইয়াসিন রাজধানীর একটি সংঘবদ্ধ সন্ত্রাসী পাটালি গ্রুপের সক্রিয় সদস্য।দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল এই চক্র।”

তিনি আরও জানান, ”গত ১৪ মে গভীর রাতে জাফরাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ‘পাটালি গ্রুপ’-এর সদস্যরা রাব্বি, সাব্বির, কাশেমসহ অন্তত ছয়জনকে কুপিয়ে গুরুতর জখম করে। দেশীয় অস্ত্র দিয়ে চালানো এই হামলার পর ভুক্তভোগীদের স্বজনরা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।সেই মামলার তদন্তের অংশ হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে ইয়াসিনকে।”

এর আগে মামলার অপর দুই আসামি সাহিন ও ‘পিপড়া রাজিব’-কে গ্রেপ্তার করা হয়েছিল।

এডিসি জুয়েল রানা আরও জানান, ”পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানা পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এসএএ//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য