দখলদার ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫ জন ইরানি সেনা নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।‘
শনিবার (২১ জুন) প্রদেশটির কাসের-ই-শিরিন জেলার নাফতাশহর গ্রামে এই হামলা চালানো হয়। কারমানশাহের প্রাদেশিক গভর্নর জানান, ”ইসরায়েলের এই সন্ত্রাসী হামলা সম্পূর্ণভাবে পরিকল্পিত ছিল এবং এতে সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। সেই থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ। ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় ইরানজুড়ে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েই চলেছে।”
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশে ৪৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৩ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।”
অপরদিকে, ‘‘ইরানও ইসরায়েলের জবাব দিয়েছে পাল্টা হামলার মাধ্যমে। দেশটির বিভিন্ন শহরে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ২৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।”
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা চরমে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক মহল উভয়পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।”
সূত্র: আনাদোলু এজেন্সি



