শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকঅপারেশন সিন্ধু: ইরান থেকে ১১০ ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করল ভারত

অপারেশন সিন্ধু: ইরান থেকে ১১০ ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করল ভারত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েকদিন ধরে চলমান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করে ফিরিয়ে আনতে বিশেষ অভিযান শুরু করেছে ভারত সরকার। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্ধু’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধাবস্থার কারণে দেশটিতে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় ভারত সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রথম ধাপে ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করে নিয়ে যাওয়া হয়েছে ১৭ জুন।”

এ ব্যাপারে ভারতের তেহরান ও ইয়েরেভান দূতাবাস যৌথভাবে এই উদ্ধার প্রক্রিয়া তদারকি করেছে বলে জানানো হয়।

পরে ওই শিক্ষার্থীদের একটি বিশেষ বাসে করে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে নেওয়া হয়। সেখান থেকে তারা একটি বিশেষ বিমানে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা দেন। প্রত্যাশা করা হচ্ছে, তারা বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছাবেন।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত ‘অপারেশন গঙ্গা’ নামে বিশেষ অভিযান চালিয়ে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীকে ইউক্রেন থেকে উদ্ধার করেছিল। এবার ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে সেই একই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করল ভারত সরকার।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে অবস্থানরত বাকি ভারতীয়দের পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকবে এবং পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য