শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকইরান-ইসরায়েল সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে সাবধান করলো রাশিয়া

ইরান-ইসরায়েল সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে সাবধান করলো রাশিয়া

ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছে রাশিয়া। বুধবার (১৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়া এবং দ্য গার্ডিয়ান বিষয়টি নিশ্চিত করেছে।’

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, “মস্কো ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার চিন্তা থেকেও যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানায়। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করলে তা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।”

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাতে জানানো হয়, মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে—ইরান ও ইসরায়েল উভয়ের সঙ্গে তাদের কূটনৈতিক যোগাযোগ বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক সম্পৃক্ততা ভয়াবহ পরিণতির জন্ম দিতে পারে।’

🔴 ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

এর আগে মঙ্গলবার রাতে নিজের সামাজিক মাধ্যমে একাধিক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় অবস্থান করছেন তা তিনি ‘শনাক্ত’ করেছেন।’

ট্রাম্প লিখেছেন, “তিনি (খামেনি) একটি সহজ লক্ষ্যবস্তু। তবে তিনি নিরাপদ অবস্থানে রয়েছেন। আমরা তাকে হত্যা করছি না—অন্তত এখনই নয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই না ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক কিংবা মার্কিন সেনাদের ওপর হামলা চালাক। তবে আমাদের ধৈর্য কমে আসছে।”

🔴 ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি

আরেকটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, “শর্তহীন আত্মসমর্পণ!”। ইরানের প্রতি তার আগের এক বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন, ইরানের উচিত ‘পূর্ণ আত্মসমর্পণ’ করা। যদিও ইরানের পক্ষ থেকে এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো জবাব আসেনি।’

ট্রাম্প আরও দাবি করেন, “ইরানের আকাশে এখন আমরা পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি।” যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো কোনো সামরিক জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। ফলে ট্রাম্পের “আমরা” বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।’

বিশ্লেষকেরা বলছেন, ‘ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরাশক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশেষ করে রাশিয়ার প্রকাশ্য হুঁশিয়ারি ও যুক্তরাষ্ট্রের উসকানিমূলক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য