শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকইরানে ইসরায়েলের বিমান হামলা: ১২ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি

ইরানে ইসরায়েলের বিমান হামলা: ১২ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি

'মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন করে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানের অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই হামলার ফলে বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।'

তেহরানে জেনারেল নিহত, ইরানের নীরবতা

ইসরায়েল দাবি করেছে, তাদের সাম্প্রতিক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলি শাদমানি নিহত হয়েছেন। যদিও ইরান সরকার এখনো পর্যন্ত এই হামলা বা হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি

ইসরায়েলের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সৈয়দ আবদোলরাহিম মুসাভি এক টেলিভিশন বিবৃতিতে ‘শাস্তিমূলক প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত যা হয়েছে তা ছিল কেবল সতর্কবার্তা। প্রকৃত শাস্তিমূলক অপারেশন খুব শিগগিরই শুরু হবে।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি বলেছে, এই মন্তব্য মধ্যপ্রাচ্যে সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কা তৈরি করেছে। যদিও ইরান এখনো নির্দিষ্ট করে সময় বা পদ্ধতির বিষয়ে কিছু জানায়নি।

ইরানের আকাশসীমা উত্তপ্ত

এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ২৮টি ‘শত্রু বিমান’ শনাক্ত ও প্রতিহত করেছে। এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল এলাকা থেকে তথ্য সংগ্রহ করছিল। এই ধরনের অভিযানের মাধ্যমে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা শক্তির সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে।

তবে অতীতের মতো এবারও ইরান কোনো স্যাটেলাইট ছবি বা নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করেনি, যা এই দাবিগুলোর সত্যতা যাচাইয়ে সহায়ক হতে পারত।

ইসরায়েলের পাল্টা দাবি

ইসরায়েল এই সব দাবিকে ‘ভুয়া প্রচারণা’ বলে উড়িয়ে দিয়েছে। আইডিএফের (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানিয়েছেন, “ইরানের আকাশে আমাদের পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব রয়েছে। কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি।”

উত্তেজনার নতুন মাত্রা

বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের একের পর এক আক্রমণ এবং ইরানের পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা উসকে দিচ্ছে। ইরান-ইসরায়েল বৈরিতা এখন আর কূটনৈতিক কৌশলে আটকে নেই; তা বাস্তবিক সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য