শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আওয়ামী লীগসহ সংগঠন নিষিদ্ধ: জাতিসংঘে উদ্বেগ

আওয়ামী লীগসহ সংগঠন নিষিদ্ধ: জাতিসংঘে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার আইনি সুযোগ রাখার সাম্প্রতিক পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক

সোমবার (১৬ জুন) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রসর হচ্ছে—এটি উৎসাহব্যঞ্জক। তবে আমি অর্থবহ সংস্কারের আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়।”

রাজনৈতিক দল নিষিদ্ধে আইনি সংশোধন নিয়ে উদ্বেগ

ভলকার তুর্ক আরও বলেন, “সাম্প্রতিক আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ তৈরি হয়েছে—এটি গভীর উদ্বেগজনক। এসব পদক্ষেপ মানুষের সংগঠনের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অযৌক্তিকভাবে বাধাগ্রস্ত করছে।”

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ

গত ১২ মে সরকার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং ২০২৫ সালের সংশোধনী অধ্যাদেশ অনুযায়ী আওয়ামী লীগসহ এর সব সহযোগী সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়:

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার, সভা-সমাবেশ, মিছিল বা সম্মেলন নিষিদ্ধ থাকবে।”

এই সিদ্ধান্ত নেওয়া হয় ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সরকার মনে করে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা সমীচীন, কারণ বিচারাধীন রাজনৈতিক সংগঠন দ্বারা কোনো প্রকার কার্যক্রম চলতে থাকলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।”

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ

জাতিসংঘের এই উদ্বেগ আন্তর্জাতিক সম্প্রদায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলের ওপরে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে বিরোধী জোট সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। বিরোধী দলগুলো দাবি করছে, এটি বিরোধী কণ্ঠ রোধের একটি প্রক্রিয়া এবং এই নিষেধাজ্ঞার মাধ্যমে নির্বাচনের পূর্বে একতরফা মাঠ প্রস্তুত করা হচ্ছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য