শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকতেহরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক বলল, মধ্যস্থতায় প্রস্তুত

তেহরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক বলল, মধ্যস্থতায় প্রস্তুত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান—তবে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত এবং অনুপাতে জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই বার্তা দেন পেজেশকিয়ান। খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যা পরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশ করে।’

পেজেশকিয়ান বলেন, “ইরান এ যুদ্ধ শুরু করেনি। ইসরায়েলি আগ্রাসনে আমাদের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। আমরা যুদ্ধের বৃত্ত বাড়াতে চাই না, তবে আক্রমণের মাত্রার ওপর নির্ভর করে প্রতিক্রিয়া জানানো হবে।”

তিনি আরও জানান, ইরান পারমাণবিক আলোচনায় ফিরে আসতে প্রস্তুত, তবে সেই আলোচনা নির্ভর করবে ইসরায়েলি আগ্রাসন থামানো ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার উপর।’

অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান আলোচনায় বলেন, “তুরস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে সহায়তাকারী ভূমিকা পালন করতে চায়।”

এদিকে ইরান-ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, “আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই দেরি হওয়ার আগেই তাদের আলোচনায় বসা উচিত।”

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য