শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা ইসরায়েলের

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা ইসরায়েলের

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে ইসরায়েল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) দেশের সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি রোববার (১৫ জুন) রাতে নিশ্চিত করেছে আল জাজিরা।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ”ইরান তেল আবিব, হাইফা এবং আরও কয়েকটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করেছে বলে দাবি করেছে তেহরান।’

বিস্ফোরণে কাঁপছে রাতের আকাশ

‘ইসরায়েলি শহর জেরুজালেম ও তেল আবিবের বাসিন্দারা রাতের আকাশে বিস্ফোরণের শব্দ এবং আলো ছটায় আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এসব বিস্ফোরণ ইরানি হামলা প্রতিহত করতে আয়রন ডোম সিস্টেম চালু করার ফলেও হতে পারে।’

‘ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন শনাক্ত করেছে এবং দেশের নাগরিকদের ‘সুরক্ষিত আশ্রয়ে’ যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। জেরুজালেমজুড়ে সাইরেন বাজানো হয়েছে, সেখানেও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।’

সম্প্রতি ইসরায়েল ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার জবাবে ইরান এই পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধের ইঙ্গিত হতে পারে।’

ইতোমধ্যে জাতিসংঘ, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সংঘাত নিরসনে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য