'নরসিংদীর পলাশ উপজেলার খানিপুর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢামেকে।'
‘রবিবার(১৫ জুন) রাত পৌনে এগারোটার গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।”
‘আহত ইসমাইল হোসেন নরসিংদীর পলাশ থানার খানিপুর গ্রামের রহিম ভুঁইয়ার ছেলে । তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসিতে) চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।’
গুলিবিদ্ধ ইসমাইলের ভাই নাজিম জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমাদের এলাকায় বিএনপির ডঃ মঈন খান গ্রুপ এবং জুয়েল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমার ভাই খানিপুর বাজার মোড়ে দাঁড়িয়ে থাকলে একটি গুলি এসে আমার ভাইয়ের বুকে লাগে। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে আজ রাতের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক।বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। আমার ভাই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চাকরি করে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”আজ রাত পৌনে ১১ টার দিকে নরসিংদী থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসা হয়েছে।বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”
এসসি//এসএএ//



