শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিক‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— রুশ জেনারেলের বিস্ফোরক মন্তব্য

‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— রুশ জেনারেলের বিস্ফোরক মন্তব্য

ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার প্রভাবশালী সামরিক জেনারেল আপতি আলাদিনোভ দাবি করলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।”
তিনি বলেন, “এই যুদ্ধ এখন কেবল সীমান্ত সংঘাত নয়, এটি গতি পেয়েছে এবং নতুন পর্যায়ে পৌঁছেছে।”

জেনারেল আপতি আলাদিনোভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি চেচনিয়ার ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডার, যিনি রাশিয়ার সেনাবাহিনীর মতাদর্শ প্রচার ও তথ্যযুদ্ধেরও নেতৃত্ব দেন।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, “আমাদের এখনই সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত। অন্তত ৫ লাখ সেনা আগেভাগে প্রস্তুত করতে হবে, তবে বাস্তবে এই সংখ্যা হওয়া উচিত ১০ লাখ।

তিনি আরও বলেন, “যুদ্ধ শুরু হয়ে গেছে, এটি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ। এর গতি দ্রুততর হচ্ছে, তাই নতুন সৈন্য প্রস্তুত করাই এখন একমাত্র পথ।”

জেনারেল আলাদিনোভ মনে করছেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা ছিল এই বৈশ্বিক সংঘাতের সূচনাবিন্দু।
এ ঘটনায় ইতোমধ্যে ইরান, ইয়েমেন, সিরিয়া ও লেবাননসহ বহু দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, “পশ্চিমারা যেভাবে ইরানকে উসকাচ্ছে, একই কৌশল আমাদের সঙ্গেও তারা চালাবে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে।”

বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি শুধুই রাশিয়ার যুদ্ধ প্রস্তুতির বার্তা নয়, বরং এটি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষের ইঙ্গিতও।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া—এই পরাশক্তিগুলোর অংশগ্রহণ যেকোনো সময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য