শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়তারেক রহমান–ড.ইউনূস বৈঠকের পর খলিলুর রহমানের ঘোষণা:নির্বাচনের তারিখ শিগগির

তারেক রহমান–ড.ইউনূস বৈঠকের পর খলিলুর রহমানের ঘোষণা:নির্বাচনের তারিখ শিগগির

‘শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)—এমনটি জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।’

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।’

তিনি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে দুপক্ষই যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছি। আশা করছি, নির্বাচন কমিশন খুব শিগগিরই তারিখ ঘোষণা করবে।”

ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, “প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়,
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ, বিচার প্রক্রিয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো নির্বাচনের রূপরেখার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
এ প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, “সংস্কার ও বিচার বিষয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা আত্মবিশ্বাসী, নির্বাচনের আগেই এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে।”

এই ঐতিহাসিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন:

  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য