শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি‘ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপে মাত্র ২০টা লোক পাইলো!’

‘ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপে মাত্র ২০টা লোক পাইলো!’

প্রেসসচিব শফিকুল আলমের স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফর চলাকালে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে আয়োজিত এক ক্ষুদ্র পরিসরের প্রবাসী বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া।'

‘বিক্ষোভকারীদের অল্পসংখ্যক উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে।’

তিনি লেখেন, ‘ঘেউ ঘেউ করার জন্য পুরা ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!

‘এই বাক্যটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায়, আবার কেউ সমালোচনা করেছেন ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে।;

‘শফিকুল আলমের স্ট্যাটাসের কমেন্টে চন্দন সরকার নামে একজন লিখেছেন, ‘আপনার চোখ মুখ দেখে মনে হৈলো ভালোই ঘাবড়ায়ে গেছেন, আরেকটু হলে সিড়িতে হোচট খাইতেন। আল্লাহ আপনাদের আজীবন বাঁচায়ে রাখুক এইসব র এজেন্ট দের হাত থেকে।’

‘দানিআল হাসান নামে আরেকজন কমেন্ট করে লিখেছেন সাফি ভাই, ‘এরা প্রকাশ্যে যা করবে, গোপনে তার চেয়ে বেশি করেছিল আর করতে থাকবে। ব্রিটিশ ভারত এক্ষেত্রে ভাই ভাই।’

শফিকুল আলমের কমেন্টে আরও একজন এ এম এম রহমান লিখেছেন, ‘মজা পাইলাম শফিক ভাই! এগিয়ে যান, টোকাই ছাড়া বাংলাদেশের সকল মানুষ আপনাদের পাশে আছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য