শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে সেন্টু কমিশনারের বিরুদ্ধে গরু ছিনতাইয়ের চেষ্টা ও মারপিটের অভিযোগ

মোহাম্মদপুরে সেন্টু কমিশনারের বিরুদ্ধে গরু ছিনতাইয়ের চেষ্টা ও মারপিটের অভিযোগ

‎রাজধানীর মোহাম্মদপুরে গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে। গরু ছিনিয়ে নেওয়া সময় খামারের মালিককে মারধর করলে আশপাশে লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভূক্তভোগী খামারের মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।'

‘‎বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ৩ টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এই ঘটনা ঘটে।’

‎’ভূক্তভোগী খন্দকার আনিসুর রহমান জানান, আমি বসিলা ৪০ ফিট এলাকায় দুপুরে গরু বিক্রয় করার জন্য গরুর খামারে বসে ছিলাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বৈষম্য বিরধী ছাত্র আন্দলনের হত্যা মামলার আসামি তার দলবল নিয়ে বিকেল সাড়ে তিনটায় গরুর খামারে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এতে আমি বাঁধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কি ভাবে করি তা দেখে নিবে বলে আমাকে হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে। এই ঘটনায় মোহাম্মদপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

‘সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু গরুর খামারের ওই মালিককে ধাক্কা দেন এরপর এক পর্যায়ে তাকে ঘুষি মারেন। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি করতে দেখা যায়।’

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান,এই ঘটনায় ভূক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি বলে জানান তিনি।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য