শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিসরকারকে জিম্মি করে সংস্কারে বাধা দিলে পরিস্থিতি ভালো হবে না: হাসনাত আবদুল্লাহ

সরকারকে জিম্মি করে সংস্কারে বাধা দিলে পরিস্থিতি ভালো হবে না: হাসনাত আবদুল্লাহ

সচিবালয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, “সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না।''

▪সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর প্রতিবাদে সচিবালয়ে চলমান আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে।

▪সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির এক পথসভা কর্মসূচির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।”

▪বিক্ষোভকারীদের উদ্দেশে হাসনাত বলেন, “জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন। অথচ এখন আপনারা হুমকি দেন, অফিস চলতে দেবেন না। ৫ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, তাঁর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে আন্দোলনে নামলেও কেউ পদত্যাগ করেননি।”

▪সচিবালয়ের আন্দোলন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার টিকে যেত, তাহলে আপনারা ঠিকই পদলেহন করে চাকরি চালিয়ে যেতেন। এখন সংস্কার কার্যক্রমে বাধা দিলে জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।”

▪৫ আগস্ট-পূর্ববর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন কোনো সচিব, কোনো আমলা, বা কোনো কর্মকর্তা কি পদত্যাগ করেছিলেন? রাস্তার উপর সাধারণ মানুষকে গুলি করে মারা হচ্ছিল, তখন কেউ কি মানবিক দায়বদ্ধতায় দায়িত্ব ছেড়েছিলেন? এখন, যখন সরকার সংস্কারে হাত দিয়েছে, তখন তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছেন।”

▪হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশে লাখ লাখ হাসনাত আবদুল্লাহ আছেন। আমি বেঁচে থাকতে সংস্কারে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কেউ ভাববেন না, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে।”

▪তিনি আরও বলেন, “সরকারকে সহযোগিতা করুন। সংস্কার কার্যক্রমে সহায়তা করুন। মতভেদ থাকলে আলোচনায় বসুন। কিন্তু সরকারকে জিম্মি করার চেষ্টা করবেন না—এটা দেশের জন্য শুভ হবে না।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য