শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনামতিঝিলে স্কুলে যাওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী নিহত

মতিঝিলে স্কুলে যাওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী নিহত

রাজধানীর মতিঝিলের কমলাপুর মোড়ে রাস্তা স্কুলে যাওয়ার সময় সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রশনি মতিঝিল সরকারী মডেল স্কুলে ১ম শ্রেনীর ছাত্রী ছিল।

▪সোমবার (২৬) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

▪মৃত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাদী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। বর্তমানে পরিবারের সাথে মুগদা মান্ডা এলাকায় থাকতো।’

▪নিহত স্কুল ছাত্রীর দাদি রেখা বিশ্বাস জানান, আমার নাতি প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল। এ সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময়। দ্রুত গতির একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার নাতনি আর বেঁচে নেই। তিনি আরো জানান এ ঘটনায় ঘাতক বিআরটিসি বাসটিকে (ঢাকা মেট্রো ব ১৫-৫৭৩৩)পুলিশ আটক করেছে।”

▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য