শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপির নেতা নিহত

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে গুলশান থানা বিএনপির নেতা নিহত

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।'

▪রোববার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

▪বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম। তিনি জানান,কামরুল হাসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ন সম্পাদক ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে এবং আমরা হাসপাতালে এসেছি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

▪নিহতের ভাগ্নি জামাই ইসমাইল জানান বলেন, গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুলসহ আরও কয়েকজনসহ বসা ছিলেন সাধন। রোডটা তো উত্তর-দক্ষিণ। এর মাঝে হঠাৎ করে দুজন এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। গুলি করা দুই সন্ত্রাসী দুজনই মাস্ক পরা ছিলো। গুলিতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা এসেছেন।;

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য