শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকইইউ পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের,টার্গেটে অ্যাপলও

ইইউ পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের,টার্গেটে অ্যাপলও

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। চলমান বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছানোয় শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।'

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেন—
“তাদের (EU) সঙ্গে আমাদের আলোচনা কোনো দিশা পাচ্ছে না। তাই ইউরোপ থেকে আসা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।”

অ্যাপলকে লক্ষ্য করে কড়া বার্তা

▪ট্রাম্পের ক্ষোভ কেবল ইউরোপীয় ইউনিয়নের পণ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকেও সরাসরি সতর্ক করে বলেন—
“যেসব আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

√তিনি জানান, “অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে বলেছি, আমি চাই আইফোন যুক্তরাষ্ট্রেই তৈরি হোক—ভারত বা অন্য কোথাও নয়। তা না হলে অ্যাপলকে শুল্ক দিতে হবে।”

নির্বাচনী প্রচারে বাণিজ্য নীতি সামনে

▪ট্রাম্প এই শুল্ক হুমকি এমন সময় দিলেন, যখন তিনি ২০২৫ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের হোয়াইট হাউসে ফিরতে প্রচার চালাচ্ছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের বিষয়টি জোর দিয়ে তুলে ধরছেন।’

▪বিশ্লেষকদের মতে, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ইউরোপ, চীন এবং প্রযুক্তি খাত এই পরিবর্তনের মুখে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বে।’

ইইউর প্রতিক্রিয়া কী হতে পারে?

‘ইউরোপীয় ইউনিয়ন এখনো ট্রাম্পের এই শুল্ক হুমকির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ইইউ হয়তো পাল্টা ব্যবস্থা নেবে।;

▪এর আগেও ট্রাম্প প্রশাসন ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ইইউভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।”

√বিশ্লেষকদের ভাষ্য, এটি হতে পারে ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায়।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য