▪এক-এগারোর পুনরাবৃত্তি দেখতে ‘ চাই না ’ বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।'
▪শুক্রবার(২৩ মে) ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।”
▪নির্বাচন নিয়ে দুদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য, সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগের ইচ্ছার’ খবর নিয়ে নানামুখী আলোচনার মধ্যে সাবেক সেনাপ্রধানের এই বক্তব্য এলো।”
”আওয়ামী লীগ সরকার পতনের আগে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় ইকবাল করিম ভূঁইয়ার বিভিন্ন বক্তব্য সামনে আসে।”
▪মঙ্গলবার তিনবাহিনীর প্রধানের সঙ্গে যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।”
▪পরদিন সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে কথা বলেছেন বলে খবরে আসে।’

▪ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।”
▪কিছুদিন ধরেই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর নিয়ে বিভিন্ন মহলের মধ্যে ‘চাপান-উতোরের’ মধ্যে বিষয়টি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসে।”
▪কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর নিয়ে বলেন, “মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।”
▪মব ভায়োলেন্স বা জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দেন তিনি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে বলে জানান তিনি।”
‘সেনাপ্রধানের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে আসার পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়।”
▪এরমধ্যে বৃহস্পতিবার দিনভর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের শুরু হয়। সন্ধ্যায় বিষয়টি সরকারপ্রধানের ‘ভাবনায়’ থাকার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।”
▪অন্তর্বর্তী সরকার গঠনের সাড়ে নয় মাস পর নির্বাচন নিয়ে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভিন্ন অবস্থানের মধ্যে ঢাকা দক্ষিণের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলনের মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্যের ঘটনা ঘটে। দুই পক্ষই কিছু উপদেষ্টাদের পাল্টাপাল্টি পদত্যাগ দাবি করে।’
এসসি//



