◆রাজধানীর হাতিরঝিলের বাংলামোটর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। যে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।''
▪শুক্রবার(২৩ মে) ভোর বেলা মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
▪মৃত আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।”
▪হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হাসান জানান, আজ ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।”
▪তিনি আরও জানান, ‘ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি ওই যুবকটি মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এ ঘটনাটি ঘটে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা করছি। ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।”
এসসি//



