শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধডেমরায় বাসায় ঢুকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণ লুট,ঢামেকে ভর্তি-২

ডেমরায় বাসায় ঢুকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণ লুট,ঢামেকে ভর্তি-২

রাজধানীর ডেমরা আর সারুলিয়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে স্বর্ণ ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই বাসার গৃহকর্ত্রী লুৎফা বেগম (৬৫) ও গৃহকর্মী স্বরূপা বেগম (৪০) অচেতন হয়ে পড়েন।''

▪রবিবার(১৮ মে বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন বিভাগের ৮০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেন।”

▪গৃহকর্ত্রী লুৎফা বেগমের ছেলে রাশেদুল ইসলাম জানান, আমি একটি চাকরি করি।দুপুরে আমি অফিসে ছিলাম। আমার বাসার রংমিস্ত্রিরা বাসায় কাজ করছিল এ সময় তারা আমার মাকে ফোন দিলেও আমার মা ফোন ধরে না। পরে তারা বাসায় এসে দেখে দরজা খোলা এবং আমার মা ও গৃহকর্মী অচেতন হয়ে পড়ে আছে সেই বিষয়টি আমাকে তারা ফোনে জানায়। এরপর সাথে সাথে আমি অফিস থেকে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার মা ও গৃহকর্মী অচেতন অবস্থায় পড়ে আছে।পরে আমি তাদেরকে উদ্ধার করে প্রথমেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাদেরকে ৮০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক।”

▪তিনি আরও জানান,আমি খবর পেয়ে বাসায় এসে শুনি দুই নারী ৩য় তলা বাসা ভাড়া নেওয়ার কথা বলে আমাদের বাসায় আসে।পরে আমার মা ও আমাদের বাসার গৃহকর্মী স্বরূপা বেগমকে জুস খাইয়ে অচেতন করে রেখে যায়।এরপর তারা সুকৌশলে বাসায় থাকা নগদ ৩০ হাজার টাকা,গলায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন,হাতে থাকা আড়াই ভরি ওজনের স্বর্নের বালা এবং ৬ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায় প্রতারক চক্ররা।বাসায় শুধু আমার মা ও গৃহকর্মী ছিলেন। সেই সুযোগে এই প্রতারক চক্ররা এই ঘটনাটি ঘটিয়েছে।তাদের জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।▪

▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ডেমরা এলাকা থেকে অচেতন অবস্থায় দুই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদেরকে মেডিসিন বিভাগের ৮০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে। আমরা লুৎফা বেগমের ছেলের কাছ থেকে জানতে পারি বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রতারক চক্ররা বাসায় ঢুকে অজ্ঞান করে তাদের টাকা ও স্বর্ণ নিয়ে যায়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য