◆কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।''
▪শুক্রবার (১৬ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।”
▪তিনি জানান, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করে।”

▪তিনি আরও জানান, ‘পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।”
▪বিমানবন্দর সূত্রে জানা গেছে, ”বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার থেকে ১ টা ২৫ মিনিটে ছেড়ে আসে।”
এসসি//



