ক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান,চলছে নির্মাণ কাজ

টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান,চলছে নির্মাণ কাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ চলছে। দ্রুত এ দেয়াল নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন কাজের সঙ্গে জড়িত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা।

”বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।”

▪সরেজমিনে দেখা যায়, দেয়াল নির্মাণের জন্য কাজ করছেন শ্রমিকরা। সেখানে কর্মরতরা জানান অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে।”

▪ঠিকাদার কোম্পানির কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।’

▪ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পরে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টিএসসি সংলগ্ন উদ্যান গেইট বন্ধ করে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ হবে— এমনটা গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য