◆স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
▪বৃহস্পতিবার (১৫ মে) দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।”
▪বিজ্ঞপ্তিতে বলা হয়, ”মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।’
সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেমের দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক।
▪এসব অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ (দলনেতা) ও উপ-সহকারী পরিচালক (সদস্য) মিনু আক্তার সুমিকে দায়িত্ব দিয়েছে কমিশন।’
▪নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিলের জন্যও নির্দেশ দিয়েছে দুদক।’
▪এর আগে গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেন।”
▪উল্লেখ্য,গত ২৫ এপ্রিল নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুদককে তদন্ত করার অনুরোধ জানিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।”
এসসি//



