শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধ'চাপাতি হাতে মহড়া' মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

‘চাপাতি হাতে মহড়া’ মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আজিজ খান রোডে প্রকাশ্যে চাপাটি নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাং “লও ঠেলা” গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।’

▪বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এই তথ্য জানিয়েছেন।’

▪তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার মেকআপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং “লও ঠেলা” গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

▪ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

▪এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে “লও ঠেলা” গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য