শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমতিঝিলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

মতিঝিলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মতিঝিলের আরামবাগ টি এন্ড টি কলেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো মোমেন(২০)নামে এক যুবক নিহত হয়েছে।’

▪মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

▪নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোঃ রাকিব মিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়,মতিঝিলের আরামবাগ টি এন্ড টি কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার বন্ধুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক জানান আমার বন্ধু আর বেঁচে নেই। কিন্তু রাকিব হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায়।’

◆মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলহাস উদ্দিন জামান,আমারা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করি।’

◆এস আই আরও জানান, নিহত ওই ব্যক্তিকে মোঃ রাকিব নামের এক ব্যক্তি বন্ধু পরিচয় দিয়ে নিহত মোমেনের মরদেহ
ঢাকা মেডিকেলের মর্গে রেখে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিহত ওই যুবক আরামবাগের একটি দোকানের কর্মচারী ছিল। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য