শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকভারত-পাকিস্তান যুদ্ধ থামান,আমি সাহায্য করব:ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামান,আমি সাহায্য করব:ট্রাম্প

পাকিস্তান ও ভারতের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ থামাতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর জিও নিউজের।

▪হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি চাই তারা থামুক। আমরা দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখি। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে, তাই আমি চাই সংঘর্ষ বন্ধ হোক। আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই আমি সেখানে থাকব।’

‘এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন,ভারত যদি আর কোনো সামরিক আগ্রাসন না চালায় এবং পেহেলগাম হামলার একটি স্বাধীন তদন্তে সম্মত হয়, তাহলে পাকিস্তানও উত্তেজনা বাড়াতে কোনো অতিরিক্ত পদক্ষেপ নেবে না।’

‘মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তান চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে, তাহলে আমরা তা স্বাগত জানাব।’

তিনি আরও জানান, ‘সর্বশেষ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং দুটি ড্রোন ভূপাতিত করেছে।’

▪পাকিস্তান বরাবরই ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে চালানো আগ্রাসনকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে দাবি করে আসছে। ইসলামাবাদের দাবি, ভারত এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং সরাসরি পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।’

▪দুই দেশের চলমান হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন অন্য বিশ্বনেতারাও।’

▪সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য